1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে বন্দরে বৈষম্য ছাত্র আন্দোলনে হামলাকারী সেচ্ছাসেবক লীগ নেতা টগর প্রকাশ্যে চলছে।

জিহাদ হোসেন :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নারায়ণগঞ্জের একসময়ের ক্ষমতাধর নেতা, যে আওয়ামী লীগ ক্ষমতা কালীন সময়ে বিগত ১৭ বছর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সস্তাপুর এলাকার মাহবুবুল হক টগর প্রকাশ্যে!জানা যায় সন্ত্রাসী টগর নারায়ণগঞ্জ গডফাদার মাফিয়া শামীম ওসমানের খুবই আস্হাভাজন একজন ব্যবসায়িক পার্টনার।

গডফাদার শামীম ওসমান তাকে নারায়ণগঞ্জ জেলখানার খাবার সাপ্লাাইয়ের ঠিকাদারি ব্যবসাটা এককভাবে করতে দিয়েছিলেন। এই সুযোগের সদ্ব্যবহার করে তিনি খাবারের পাশাপাশি নানা রকম মাদকও জেলখানায় পাচার করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়াও সস্তাপুর এলাকার জমি ভরাট, জমি দখল, ডিশ-ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি বনে যান তিনি। তবে গত ৫ এ আগস্ট এর পরে তাকে এলাকায় খুব একটা দেখা যায় নি, অনেকের ধারনা টগর ২০০১ সালের মতো ফের লাপাত্তা হয়েছে। তবে লোকের এই ধারনা পাল্টে দিয়েছে টগর নিজেই, ১২ ফেব্রুয়ারী ২০২৫ সালে তাকে বন্দরে কিংবদন্তি ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন করতে দেখা যায়।বিভিন্ন গন মাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হয়।

তাহলে কি টগর এখনো নারায়ণগঞ্জের বন্দরেই রয়েছে? অথচ অভিযানে বন্দর থানা চিটে পুটি দিয়ে ভরে যাচ্ছে। ধরা পড়ছে না রাঘববোয়ালারা। বরং তারা মাথা চাড়িয়ে দাবিয়ে বেড়াচ্ছে৷ কি করতে চাচ্ছে টগর ফের কি এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা? নাকি দল পাল্টিয়ে বি এন পিতে নাম লিখানোর পাঁয়তারা করছে তা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে বিরূপ প্রতিকার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর