1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাগেরবাজার এলাকায় নদীর চরে জনগনের অর্থে নির্মান হচ্ছে ঈদগাহ

মনিরুল হক, বাগেরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

বাগেরহাট জেলা শহরের নাগেরবাজার এলাকার পৌরপার্কের পাশেই ভৈরব নদের চরভরাটি জমিতে নির্মান করা করা হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ। জেলা শহরে সুন্দর পরিবেশে কোন ঈদগাহ না থাকায় শুধু ঈদের নামাজা আদায়ের জন্য এলাকাবাসী সার্বিক সহযোগিতায় নদীর পাড়েই চরভরাটি খাস জমিতে জেলা প্রশাসনে অনুমতি নিয়েই ঈদগাহটি নির্মান করা হচ্ছে।

এবারের ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে খোলা আকাশের নীচে নদী পাড়ের এ ঈদগাহটির শুভ উদ্বোধন হবে বলে আশা করছেন এলাকাবাসী। ইতোমধ্যে প্রায় ১ একর জমিতে বালু ভরাট করে নদী পাড়ের এ ঈদগাহ টি দৃশ্যমান করা হয়েছে। সোমবার সরেজমিনে নাগেরবাজার এলাকায় নব-নির্মিত ঈদগাহটির খোজ-খবর নিতে গেলে দেখা যায় বাগেরহাট পৌরসভার শহর রক্ষাবাধের বাইরে নদীর পাড়ের এক পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্ ও অপর পাশে পৌরপার্ক। এরই মাঝখানে নির্মিত হচ্ছে দৃষ্টি-নন্দন ঈদগাহ।

স্থানীয় আবেদ আলী ও বেল্লাল হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশে শুধু ঈদের নামাজ আদায়ের জন্য নদীর পাড়ের এ ঈদগাহ টি পরিপুর্নভাবে করতে পারলে শহরবাসী স্বস্তিতে রোজার ঈদ ও কোরবানীর ঈদে খোলামেলাভাবে নামাজ আদায় করতে পারবে। এ ঈদগাহটি নির্মানের প্রধান উদ্যোগ গ্রহনকারী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম বলেন, নদীর চরভরাটি এ জমি অসাধুরা অবৈধ দখল করে নেয়ার আগেই সকলের সাথে পরামর্শ নিয়ে এখানে ঈদগাহ নির্মানের উদ্যোগ গ্রহন করি। সে অনুযায়ী সমাজের বিশিষ্টজনদের নিকট থেকে সহযোগিতা নিয়ে দ্রুত সময়ের মধ্যে বালু ভরাট করে একটি কাঠামো দাড় করানো হয়।

ঈদগাহের সুন্দর মিম্বারসহ চারিদিকের দেওয়াল নির্মানের কাজ সময়ের ব্যাপার। এর মধ্যেই এলাকাবাসী সার্বিক সহযোগিতা ও আশ্বাসে এবারের পবিত্র রোজার ঈদের নামাজ এখানে আদায় করা হবে। আর কোরবানী ঈদ নাগাদ এ ঈদগাহটি প্রাথমিকভাবে পরিপূর্ন করা হবে। বাগেরহাট সদরের বেশরগাতি এলাকার আব্দুল লতিফ মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম এ ঈদগাহটি নির্মানের জন্য ইতোমধ্যে অনেক সহযোগিতা করেছেন। নজরুল ইসলাম আরো বলেন পাশেই মুক্তিযোদ্ধা কবরস্থান। এ

ছাড়াও আরো একটি কবরস্থান  হলে মৃত ব্যাক্তিদের জানাজার নামাজ ও এই ঈদগাহের ময়দানে করা যাবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর