1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁ ৭২ কেজি গাজা প্রাইভেটকার সহ এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

অভিনব কায়দায় প্রাইভেট কার এ লুকিয়ে রাখা বিপুল পরিমান গাঁজাসহ মাদক সম্রাট মনির কে নওগাঁর বদলগাছীর চারমাথা থেকে গ্রেফতার করা হয়েছে

মেজর মোঃ শেখ সাদিক কোম্পানি কমান্ডার জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২২০০ ঘটিকায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৪২), পিতা-মোঃ মোসলেম, সাং-কুচরাই, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট কে ৭২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় ও আলামত হিসেবে ০১টি প্রাইভেট কার, ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪,০০০/- টাকা উদ্ধার করা হয় এবং পলাতক আসামী মোঃ আলমগীর (৪৪), সাং-নন্দনপুর, থানা-লক্ষিপুর সদর, জেলা- লক্ষিপুর কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মনিব ও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা

দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।

উল্লেখ্য যে, র‍্যাব-৫, সিপিসি-৩ এর চৌকশ গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২ কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয় এবং পলাতক আসামী চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামির প্রাইভেট কার এ লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর