1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতায় ডিএমপির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

রাজধানীর রামপুরার সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সবুজায়নের বার্তাও দেওয়া হয় এ কর্মসূচিতে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। একটি পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র গড়ে ওঠে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, রাস্তা পারাপারের নিয়ম এবং ট্রাফিক সিগন্যালের বিভিন্ন চিহ্ন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রজেক্টরের মাধ্যমে সড়ক বাতির সংকেত ও নিরাপদ চলাচলের বিষয়গুলোও তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নে সচেতনতা তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগের কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান।

তিনি শিক্ষার্থীদের বলেন, ‘প্রতিদিনের টিফিনের টাকার অর্ধেক অংশ জমিয়ে প্রত্যেকে একটি করে গাছ কিনতে পারে। পরে সেই গাছ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে একটি ছোট বাগান তৈরি করা হবে।’

শিক্ষার্থীরা এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে তিনি বলেন, ভবিষ্যতে তোমরাই বলতে পারবে, এই বাগান তোমাদের তৈরি। তোমরা সমাজের জন্য একটি সুন্দর কাজ করেছ।

এ সময় মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং বিদ্যালয়ের পাশে বাগানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর