1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪। ইতিমধ্যেই নির্বাচন কমিশন তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শেষ সময়ে এসে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে।

গত দুই বছর সিলেকশন কমিটি গঠন হওয়ার কারণে নির্বাচনের আমেজ থেকে বঞ্চিত ছিলেন প্রেসক্লাবের সম্মানীত ভোটাররা। চলতি বছর সিলেকশনের প্রভাব থেকে মুক্ত হয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ঐতিহ্যবাহী ক্লাবের উন্নয়নকল্পে এবং সকল সদস্যদের সম্মান রক্ষার্থে আগামীতে একটি জবাবদিহি মূলক ও স্বচ্ছ ভাবমূর্তির কমিটি গঠনে সঠিক প্রার্থীদের বিজয়ী করতে ভ’মিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আসন্ন নির্বাচনে সভাপতি পদে এ.এস.এম রায়হান আলম, আবু বক্কর সিদ্দিক ও ফরিদুল করিম তরফদার, সহ সভাপতি পদে সুলতানুল আলম মিলন, নাছিমুল হক বুলবুল, মাসুদুর রহমান রতন ও মীর মোশারফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক পদে মো. বেলায়েত হোসেন ও এম আর ইসলাম রতন, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রউফ পাভেল, এ.কে সাজু, বাবুল আখতার রানা ও আব্দুল আজিজ, অর্থ সম্পাদক পদে হারুন-অর-রশীদ চৌধুরী ও আব্দুর রউফ রিপন, দপ্তর সম্পাদক পদে জিএম মিঠুন ও আবু রায়হান রাসেল, প্রচার সম্পাদক পদে মো. সুমন আলী ও মো. মাসুদ রানা, কার্য নির্বাহী সদস্য পদে এমদাদুল হক সুমন, মো. কায়েস উদ্দিন, শফিক ছোটন, মো. নবির উদ্দিন, আসাদুর রহমান জয়, মো. ওবায়দুল হক, রাসেল রানা, ওমর ফারুক ও মোয়াজ্জেম হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে প্রেসক্লাব প্রাঙ্গনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া দীর্ঘ দুই বছর পর ভোট দিতে পারবেন বলে ভোটারদের মাঝেও বিরাজ করছে উদ্দীপনা। ভোটাররা যেন কোন প্রভাব ছাড়াই একটি সুষ্ঠ, সুন্দর, ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে পারেন নির্বাচন কমিশনের কাছে এমনই একটি পরিবেশ দাবী ক্লাবের সকল সদস্যদের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর