1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বেলকুচিতে উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

টুটুল শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ):
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেলকুচি পৌরসভার কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বেলকুচি প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান অভিযোগ করেন, প্রকৌশলী শাহ আলম বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নির্দিষ্ট প্লান ও ডিজাইন গ্রহণে বাধ্য করছেন। এর মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়।

ভুক্তভোগী বাড়ির মালিক মন্টু মিয়া বলেন, সাধারণ জনগণকে জিম্মি করে এমন অনৈতিক কর্মকাণ্ড দ্রুত বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত সচেতন নাগরিকরাও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনের আগে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর