1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন ওরফে তোফা মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।

পুলিশ সূত্র জানায়, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফা । মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওরফে তোফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর