1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁর কারাগারে লিগ্যাল এইড কর্ণার উদ্বোধন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫০ বার পঠিত

নওগাঁ জেলা কারাগারে লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করা হয়েছে। ন্যায়বিচারের অন্যতম মূলনীতি হলো হলো ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো: আবু শামীম আজাদ।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে এই স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কারাগারে আটককৃত ব্যক্তিগণ যারা আর্থিক অস্বচ্ছলতা বা অসহায়ত্বের কারণে আত্নপক্ষ সমর্থন করতে পারে না, তাদের জন্য বাংলাদেশ সরকার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আত্নপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করে আসছে। সরকারের এই মহতি উদ্যোগ বাস্তবায়ন করতে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো: আবু শামীম আজাদ এর দিক নির্দেশনায় নওগাঁ জেলা কারাগারে স্থাপন করা হয়েছে “লিগ্যাল এইড কর্ণার”।

মঙ্গলবার জেলা কারাগারের অভ্যন্তরে পৃথক “লিগ্যাল এইড কর্ণার” উদ্বোধন করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল, যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মো: তাজুল ইসলাম মিয়া, জেলা লিগ্যাল এইড অফিসার আইভীন আক্তার, জেল সুপার মো: নজরুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মো: রিফাত হাসান, উপ- বিভাগীয় প্রকৌশলী আরিফ মো: বরকতুল্লাহসহ বেসরকারি কারা পরিদর্শকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কারাবন্দিদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তিতে “লিগ্যাল এইড কর্ণার” অন্যতম প্রধান ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। এছাড়া লিগ্যাল এইড সম্পর্কে কারাবন্দিদের মাঝে আরো বেশি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর