1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় হাসপাতাল-ক্লিনিক থেকে ভুয়া নার্স অপসারণের দাবিতে মানবন্ধন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সদের অপসারণে মানববন্ধ করেছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা। সোমবার (১৯ আগষ্ট) বেলা ১টায় সিভিল কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মুনিরা পারভীন, নাফিসা তাবাসসুম, ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্স কারা এ বিষয়ে আইনে সুস্পষ্ট উল্লেখ থাকলেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নার্স নিয়োগে কোনো নিয়মই মানা হচ্ছে না। ভুয়া নার্স -মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। এতে স্বাস্থ্য সেবা নিতে এসে ভুয়া ও অনিবন্ধিতদের কাছে নার্সিং সেবা নিয়ে প্রতারিত হচ্ছে মানুষ। এজন্য ৪৮ ঘন্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে সময় বেঁধে দিয়েছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা। না হলে বৃহত্তর আন্দোলনের গড়ে তোলা হুশিয়ারি দেন মানববন্ধন থেকে।

পরে তারা সিভিল সার্জনেরর কাছে ভুয়া নার্সদের অপসারণে দাবিতে স্মারকরিপি প্রদান করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর