
নওগাঁয় জামাতের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ সদর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর নওগাঁ জামায়াত অফিস মিলনায়তনে বিকেল তিনটায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নওগাঁ জেলা আমীর ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাদাত মোঃ সায়েম উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা। অধ্যাপক মোঃ নাসির উদ্দীন সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা। মাওলানা মোঃ মোনায়েম হোসাইন
প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ সদর উপজেলা। এ্যাড: আব্দুর রহিম, উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ সদর উপজেলা। সম্মেলনে হারুনুর রশিদ কে সভাপতি ও তাইজুল ইসলাম রুবেল কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় সদর উপজেলার সকল ইউনিয়নের কর্মীগন উপস্থিত ছিলেন।