1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইন

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ১৫০ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

বুধবার (১২ ফ্রেবুয়ারী ) দিনব্যপী আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরী চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষে নওগাঁ শহরের এলজিইডি অফিস সংলগ্ন আশা-নওগাঁ ফিজিওথেরাপি সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে এই ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প পরিচালনা করেন আশার ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ গোলামুন নবী স্বপন, নিউটন ত্রিপুরা এবং সেলিনা আফরোজ।
ক্যাম্প উদ্বোধনের সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ,আশার জেলা ব্যবস্থাপক টিএম আব্দুল হালিম, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল,সিনিয়র রিজিওনাল ম্যানেজার এগ্রি সাইফুদ্দিন,আশার সাপোর্ট প্রকৌশলী এনামুল হক, নওগাঁ দারুল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফিজিওথেরাপিস্ট নিউটন ত্রিপুরা জানান, এখানে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কম খরচে ভালো মানের চিকিৎসা সেবা দেওয়া হয়। স্ট্রোক করে শরীরের একপাশ প্যারালাইজড হয়ে গেছে, দুর্ঘটনাজনিত সমস্যাসহ বিভিন্ন রোগীরা আমাদের এখান থেকে নামমাত্র মূল্যে সেবা নিতে পারেন। আজ আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরী চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ১৫০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে।

আশার সিনিয়র ফিজিওথেরাপিস্ট গোলামুন নবী স্বপন জানান, আমাদের এই ফিজিওথেরাপি সেন্টার পুরোপুরি অলাভজনক। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই সেন্টারে রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর