1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত
নওগাঁর ধামইরহাটে ১৭মার্চ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিসব উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮মার্চ) উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন আশা অফিসে আশা নওগাঁ জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি) সাইফুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা নওগাঁর (নজিপুর) জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামীম হোসেন।
ক্যাম্পের কার্যক্রম শুরুর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্য এবং দেশের তরে প্রাণ দেয়া শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খিদমাতুল কোরআন ইন্টা: হেফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মো. মোয়াজ্জেম হুসাইন। দোয়া মাহফিলে আশার সকল সদস্য, খিদমাতুল কোরআন ইন্টা: হেফজ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ধামইরহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মমিন হোসেন খন্দকার, ধামুইরহাট-১ ব্রাঞ্চের ম্যানেজার আসাদুজ্জামান, ফতেপুর আশার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ রানা প্রমূখ। এদিন আশা অফিস প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৩শতাধিক রোগীদের চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিক পরীক্ষা, ওজন পরিমাপ এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। আশা ফতেপুর স্বাস্থ্য কেন্দ্রের হেল্থ সেন্টার ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা আইরিনের নেতৃত্বে স্বাস্থ্য সহকারী জুলেখা বানু, মাশরুফা বানু, বিন্জু খাতুন, তানিয়া আক্তার এসব চিকিৎসা সেবা প্রদান করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর