1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় জেলা মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খসরু বাসার, নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

গৌরব, ঐতিহ্য ও সংগ্রাম এ প্রদিপাদ্যে নওগাঁয় জেলা আজ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাসফিকুর রহমান মাহিম, জেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার, সহ সভাপতি নাহার মৃদা, যুগ্ম-সাধারন সম্পাদক মুন্নি সরমা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম আক্তার সহ

জেলা মহিলা আওয়ালীগের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় এবং দলীয় কার্যালপ্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে কেক ও মিষ্টি নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর