1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা- যুবদল সভাপতি 

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় মোনায়েম মুন্না বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মুন্না আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সঞ্চালনায় ছিলেন বিল্লাল হোসেন তারেক সিনিয়র যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় যুবদল।

আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ,ছাত্রদলের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর