1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

তিতাস গ্যাসের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

কিশোরগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি ১৯৪০) এর সভাপতি জুলফিকার মতিন।

গতকাল শুক্রবার ১৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে নিজ গ্রামে যাওয়ার পথে রাস্তায় এলোপাতাড়ি ভাবে বিছানো ইটের সাথে আঘাত পেয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার বাম হাতের আঙ্গুল কেটে গিয়ে রক্তপাত হয়। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

কিশোরগঞ্জের উল্লাপাড়ায় তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জুলফিকার মতিন দুর্ঘটনায় আহত হওয়ায় দোয়া চেয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জাতীয়তাবাদী জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃনং বি-১৯৪০) এর কার্যকরী সভাপতি সাদেকুর রহমান জানান, “আমাদের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি খন্দকার জুলফিকার মতিন কিশোরগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় আমরা সকলেই মর্মাহত, তার দ্রুত সুস্থতার জন্য তিতাস গ্যাসে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের নিকট দোয়ার প্রার্থনা করছি। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর