কিশোরগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি ১৯৪০) এর সভাপতি জুলফিকার মতিন।
গতকাল শুক্রবার ১৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে নিজ গ্রামে যাওয়ার পথে রাস্তায় এলোপাতাড়ি ভাবে বিছানো ইটের সাথে আঘাত পেয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার বাম হাতের আঙ্গুল কেটে গিয়ে রক্তপাত হয়। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
কিশোরগঞ্জের উল্লাপাড়ায় তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জুলফিকার মতিন দুর্ঘটনায় আহত হওয়ায় দোয়া চেয়েছেন সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র জাতীয়তাবাদী জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃনং বি-১৯৪০) এর কার্যকরী সভাপতি সাদেকুর রহমান জানান, "আমাদের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি খন্দকার জুলফিকার মতিন কিশোরগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় আমরা সকলেই মর্মাহত, তার দ্রুত সুস্থতার জন্য তিতাস গ্যাসে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের নিকট দোয়ার প্রার্থনা করছি। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন