1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তিতাসের মেঢা‌বি‌বি-৫ অফিস এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১২১ বার পঠিত

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঢা‌বি‌বি-৫ ধানমন্ডি অফিসের উদ্যোগে বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ জুলাই ৫ টি অভিযানিক টীম পরিচালিত হয়।এসব অভিযানে সংযোগ বিচ্ছিন্নকারী টিম কর্তৃক ৫০ টি গ্রাহক আঙিনা পরিদর্শন করা হয়েছে।

এ সময় বকেয়া গ্রাহকদের কাছ থেকে তাৎক্ষণিক ৪.৮৮ লক্ষ টাকা আদায় করা হয়। বকেয়া বিলের জন্য ১৮ টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় আরো ১৮ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বকেয়া পরিশোধের মাধ্যমে ৮ জন গ্রাহককে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনপিএলসি’র মেঢা‌বি‌বি-৫ ধানমন্ডি অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ এমদাদুল হক জানান, এই ধরনের অভিযান মাস ব্যাপী চলমান থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর