1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী উপহার ও ইফতার

তানোর (রাজশাহী) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পঠিত

রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি আর পোলার চাল বিতরণ করা হয়। আজ ১৪ মার্চ ও ২৪ রমজান পড়ন্ত বিকেলে তানোর সদরে অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ ছাত্রদল তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি ও তানোর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী এম এ মালেক মন্ডল।
মূলত এম এ মালেক মন্ডলের সার্বিক সহযোগীতায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি ও পোলার চাল বিতরণ শেষে মোরগ পোলাও দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়। এতে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি সাদিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোহিদুর রহমান রেজা মাস্টার, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, জেনারেল সদস্য লুৎফর রহমান, জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ ছাড়াও অর্ধশতাধিক স্থানীয় সাংবাদিকবৃন্দ।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সাধারণ সম্পাদক আমেনা খাতুন ও সাংবাদিক এম রায়হান আলীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংস্থার অন্যতম সদস্য সেলিম রেজা সহ অন্যরা। এসময় মেজর শরিফ উদ্দিন নিজে দেড় শতাধিক প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুল দেন। এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিবন্ধী পরিবাররা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর