1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ঢাবি সিনেট সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক রীনাত ফওজিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (প্রাক্তন গার্হস্থ্য অর্থনীতি কলেজ) এর অধ্যাপক, ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ২ জুন ২০২৬ খ্রিঃ তারিখে প্রকাশিত আদেশে একথা জানানো হয়েছে। উল্লেখ্য অধ্যাপক রীনাত ফওজিয়া উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের দৌহিত্রী এবং বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং বিশিষ্ট কন্ঠশিল্পী ফওজিয়া খানের কন্যা।তিনি নিজেও বাংলাদেশের একজন প্রথিতযশা সেতারশিল্পী।

এছাড়া গীতিকার এবং সুরকার হিসেবেও তিনি সুপরিচিত। সেতারশিল্পী হিসেবে খ্যাতির জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম’ এ অংশগ্রহণ করে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সফর করেন। এর আগে রোটারি এওয়ার্ড লাভ করে ‘গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এ নির্বাচিত হয়ে রোটারি ডিস্ট্রিক্ট টেক্সাস ভ্রমণ করেন ১৯৯৬ সালে। বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৩ তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেতার বাজিয়ে সুনাম অর্জন করেন।সংগীত বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন।সংগীত বিষয়ে এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে তাঁর কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

গণমাধ্যম কর্মীদের কে তিনি সিনেট সদস্য নির্বাচন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর