1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে স্বাস্থ সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

মো. সোহেল রানা, টাঙ্গাইল:
  • প্রকাশে সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২৪ বার পঠিত

টাঙ্গাইল জেলায় স্বাস্থ সেবার মানোন্নয়নে করণীয় ও সমস্যাগুলো চিহ্নিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) শেখ হাসিনা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বরেণ্য অতিথি ছিলেন, শিক্ষাপ প্রতিমন্ত্রী বেগম শামছুন নাহার চাপা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চীফ আবদুল লতিফ সিদ্দিকী এমপি, জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল বিএমএ’র সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. রেহেনা পারভীন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা জেলার স্বাস্থ সেবার মানোন্নয়নে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর