1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর স্মরনসভায় সংস্কারের নামে মানুষকে ধৈর্যহারা না করে-বিএনপির

সোহেল রানা, টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্যদিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে আয়োজিত স্মরনসভায় বিএনপির ভাইচ চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ আছে।

সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। এ সময় তিনি বলেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ দিবেনা। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। জনগনের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন. মাওলানা ভাসানীকে তার হাতে গড়া আওয়ামী লীগ কখনো সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করেনি। বিএনপি গুনী মানুষের সম্মান দিতে জানে। মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অন্তবর্তী সরকারের কোন উপদেষ্ঠা না আসায় ক্ষোভ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রিয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ

এদিকে ফুলেল শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসুচি পালন করে।

সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ পুস্পস্তবক অর্পন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

এরপর একে এক মাওলানা ভাসানীর পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী মাজারে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর