1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জীবননগরের ভৈরব নদে গোসল করতে পানিত ডুবে দুই শিশুর মৃত্যু

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। 
গ্রামবাসীর উদৃতি দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নদে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের সজীবের ছেলে রিমন (৭)। নদে পাট জাগ দেয়া ছিল। এদিন দুপুরে নদে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। তারা গোসল করতে নেমে জাগের ওপরে খেলা করছিল। এর মধ্যে কোনো এক সময়  দুজন পানিতে ডুবে যায়। এ সময় পাশের অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন পানিতে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই  উপস্হিত গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। মরদেহ দাফনের জন্য আবেদন করেছে ওই দুই শিশুর পরিবার। দাফনের জন্য মরদেহ দুটি তাদের পরিবারের কাছে দিয়ে দেয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর