প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
জীবননগরের ভৈরব নদে গোসল করতে পানিত ডুবে দুই শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
গ্রামবাসীর উদৃতি দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নদে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের সজীবের ছেলে রিমন (৭)। নদে পাট জাগ দেয়া ছিল। এদিন দুপুরে নদে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। তারা গোসল করতে নেমে জাগের ওপরে খেলা করছিল। এর মধ্যে কোনো এক সময় দুজন পানিতে ডুবে যায়। এ সময় পাশের অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন পানিতে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্হিত গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। মরদেহ দাফনের জন্য আবেদন করেছে ওই দুই শিশুর পরিবার। দাফনের জন্য মরদেহ দুটি তাদের পরিবারের কাছে দিয়ে দেয়া হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.