1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গার কোষাঘাটায় মাছ চাষীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গো গ্রীন সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাতের আওতায় দু’দিনব্যাপী উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক শীর্ষক মাছ চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। 
সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে এ প্রশিক্ষণ চলে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম ও দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান, কৃষিবিদ সাখাওয়াত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আবু সুফিয়ান।
এ সময় মাছ চাষ ব্যবস্থাপনা, গুণগত মানসম্পন্ন মাছের বৈশিষ্ট্য, মাছ চাষে সরকারের নানা পদক্ষেপ ও সফলতা, উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা ও মজুদকালীন ব্যবস্থাপনা, পুকুর পাড়ে চাষযোগ্য সব্জির উপকারিতা নিয়ে আলোচনা, প্রাথমিক খাদ্য পরীক্ষা, মাছের সাধারণ রোগ ও প্রতিকার, সমন্বিত মাছ চাষের উপকারিতাসহ চাষ সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ নেয়ার পর ১০০ জন মাছ চাষীর মাঝে মাছের পোনা, ঝাঁকি জাল, সব্জি বীজ, চুন, খোইল ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর