চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় গো গ্রীন সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের কৃষি ইউনিটভুক্ত মৎস্যখাতের আওতায় দু'দিনব্যাপী উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক শীর্ষক মাছ চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে এ প্রশিক্ষণ চলে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম ও দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান, কৃষিবিদ সাখাওয়াত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আবু সুফিয়ান।
এ সময় মাছ চাষ ব্যবস্থাপনা, গুণগত মানসম্পন্ন মাছের বৈশিষ্ট্য, মাছ চাষে সরকারের নানা পদক্ষেপ ও সফলতা, উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা ও মজুদকালীন ব্যবস্থাপনা, পুকুর পাড়ে চাষযোগ্য সব্জির উপকারিতা নিয়ে আলোচনা, প্রাথমিক খাদ্য পরীক্ষা, মাছের সাধারণ রোগ ও প্রতিকার, সমন্বিত মাছ চাষের উপকারিতাসহ চাষ সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ নেয়ার পর ১০০ জন মাছ চাষীর মাঝে মাছের পোনা, ঝাঁকি জাল, সব্জি বীজ, চুন, খোইল ও রাসায়নিক সার বিতরণ করা হয়।