1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন ও  কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) বেলা ১২টায় তিনি দামুড়হুদা উপজেলার কোষাঘাটাস্থ ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন শেষে ফাউন্ডেশনের সভা কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক জহির রায়হান।
ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ  সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথী মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী ও পরিচালক ইফতেখার হোসেন।  প্রজেক্টটরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপনা করেন উপদেষ্টা আব্দুস শুকুর । ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের দুম্বা, ছাগল প্রজনন খামার ও বীজের কোন্ড স্টোরেজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর