প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।
বৃহস্পতিবার (১৭এপ্রিল) বেলা ১২টায় তিনি দামুড়হুদা উপজেলার কোষাঘাটাস্থ ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন শেষে ফাউন্ডেশনের সভা কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক জহির রায়হান।
ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথী মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী ও পরিচালক ইফতেখার হোসেন। প্রজেক্টটরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপনা করেন উপদেষ্টা আব্দুস শুকুর । ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের দুম্বা, ছাগল প্রজনন খামার ও বীজের কোন্ড স্টোরেজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.