1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত
আগামী ১৭ জানুয়ারী চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।‌ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা.শফিকুর রহমান।
উক্ত কর্মী সম্মেলন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করেন সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আমীর রুহুল আমিন এসময় জানান, ১৩ জানুয়ারী চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল প্রধান মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় তিনি আরও জানান, দিনব্যাপী কর্মী সম্মেলনে ৪ লাখ নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন তারা।
এছাড়া জামায়াত আমীর ডা.শফিকুর রহমানের কর্মী সম্মেলন সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারী আমিরুল ইসলাম, তালিমুল কুরআনের সভাপতি মহি উদ্দিন, পৌর আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, আরিফুল ইসলাম, শিবিরের শহর শাখার সভাপতি আবু রায়হান, সরকারী কলেজ শাখার সভাপতি পারভেজ আলম প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর