1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে বশেমুরকৃবি’র প্রথম স্থান অর্জন উৎসব ও বিশ্বদ্যিালয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত
default

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ২০২৫ এ Times Higher Education (THE) র‌্যাঙ্কিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) সামগ্রিকভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ বাংলাদেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০তম’র গৌরবময় স্থান নিশ্চিত করেছে।

এছাড়াও THE-২০২৫’এর সাবজেক্ট র‌্যাঙ্কিং-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান এবং বৈশ্বিক পর্যায়ে ৫০১-৬০০তম’র স্থান অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাংঙ্কিংকারী প্রতিষ্ঠান উরি (WURI) ২০২৪-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম স্থান এবং সিমাগো র‌্যাঙ্কিংয়ের ২০২১ ও ২০২২ সালেও প্রথম স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের এ অসামান্য অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের ২৭তম দিবস নানান কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে আজ শনিবার। বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক গাজীপুর নাফিসা আরেফীন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। বর্ণাঢ্য এ উদযাপন দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। দিনব্যাপী চলমান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নানামুখী সাফল্যগাঁথা আলোচনার পাশাপাশি স্মৃতিচারণ বিষয়েও আলোকপাত করা হবে। অন্যদিকে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় অংশগ্রহণ করবেন এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সংস্কৃতিমনা শিক্ষার্থীবৃন্দ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অর্জন উৎসব এবং বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পুরো ক্যাম্পাসকে আলোকসজ্জায় সজ্জিত করার পাশাপাশি আল্পনায় রাঙানো হয়েছে নানান রংতুলিতে। এ উদযাপন দিবসকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর