1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গাজায় ইসরায়েল জনসংযোগ যুদ্ধে হারছে: ডোনাল্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েল পিআর (জনসংযোগ) যুদ্ধে হেরে যাচ্ছে। কারণ, উপত্যকাটিতে চালানো ধ্বংসযজ্ঞের চিত্র ছড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার কনজারভেটিভ রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাত্কারে ইসরায়েলের সমালোচনা করেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ‘সবচেয়ে জঘন্য’ এবং ‘সবচেয়ে ভয়ঙ্কর’ ভিডিও প্রকাশ করার জন্য ট্রাম্প ইসরায়েলের সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, লোকজন ভাবছে, ভবনগুলোতে অনেক লোক ছিল… তারা এটি পছন্দ করছে না। আমি জানি না কেন তারা এসব প্রকাশ করছে। আপনি জানেন, যুদ্ধকালীন চিত্র এমনই হয়।

তিনি বলেন, আমার ধারণা, তারা এটি করেছে যাতে তাদের শক্তিশালী দেখায়। কিন্তু আমার কাছে তা নয়। তারা পিআর (জনসংযোগ) যুদ্ধে হেরে যাচ্ছে। তারা বড় পরাজয় বরণ করছে। তারা যে যুদ্ধ শুরু করেছিল, তা শেষ করা উচিত, দ্রুত শেষ করা উচিত।

ইসরায়েলকে শতভাগ সমর্থন জানাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে টাম্প সরাসরি উত্তর দেননি। তবে তিনি বলেন, ইসরায়েলের উচিত শিগগিরই যুদ্ধ শেষ করা এবং স্বাভাবিক অবস্থায় ফেরা।

তবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর