1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খুলনায়  পাউবো’র জমিতে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা, স্থানীয় জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

নিজস্ব প্রতিপাদক খুলনাঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 118.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খুলনার  দিঘলিয়া উপজেলার কেটলা স্লুইস গেটের দক্ষিন পার্শ্বে কোলা বাজারের উত্তর পার্শ্বে বেড়িবাঁধ সংলগ্ন বরোপিটে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা করেছে কতিপয় দুর্বৃত্ত। ৩ এপ্রিল, বুধবারের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ ও সামাজিক অসন্তোষেরও সৃষ্টি হয়েছে। এদিকে, এ ঘটনায় বালি ভরাটের চেষ্টাকারী তিন জনের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড- পাউবো নোটিশ দিয়েছে। অবৈধ এ তৎপরতা থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে তারা।
স্থানীয় ও পাউবোর’র  সূত্রে জানা গেছে, বুধবার খুলনা পওর বিভাগ-১ এর অধীন তেরখাদা পওর উপ-বিভাগের আওতাধীন দিঘলিয়া উপজেলার কেটলা স্লুইস গেটের দক্ষিন পার্শ্বে কোলা বাজারের উত্তর পার্শ্বে বেড়িবাঁধ সংলগ্ন বরোপিটে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা করে কতিপয় স্বার্থান্বেসী মহল। এ ঘটনায় স্থানীয় জনগনের মাঝে ক্ষোভ  ও সামাজিক অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি পাউবো কর্তৃপক্ষ অবহিত হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ জারি করেন।
নোটিশপ্রাপ্তরা হচ্ছে- স্থানীয় গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের গফ্ফার শেখের পুত্র কেটলা মো. বুলু শেখ,  কেটলা গ্রামের মৃত মকিম মোল্লার পুত্র মাসুদ মোল্লা ও একই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের পুত্র রাজু শেখ।
এ বিষয়ে পাউবো’র তেরখাদা পওর উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম রেজা বলেন, বাপাউবো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি সম্পত্তি এমতাবস্থায় বাপাউবো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি সম্পত্তি দখল/বিনষ্ট/সম্পদের প্রকৃতির পরিবর্তন সাধন করার কোন সুযোগ নেই। এ বিষয়ে ৩জনকে নোটিশ প্রদান করা হয়েছে। এ ধরণের অপতৎপরতা থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর