প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ
খুলনায় পাউবো’র জমিতে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা, স্থানীয় জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা স্লুইস গেটের দক্ষিন পার্শ্বে কোলা বাজারের উত্তর পার্শ্বে বেড়িবাঁধ সংলগ্ন বরোপিটে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা করেছে কতিপয় দুর্বৃত্ত। ৩ এপ্রিল, বুধবারের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ ও সামাজিক অসন্তোষেরও সৃষ্টি হয়েছে। এদিকে, এ ঘটনায় বালি ভরাটের চেষ্টাকারী তিন জনের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড- পাউবো নোটিশ দিয়েছে। অবৈধ এ তৎপরতা থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে তারা।
স্থানীয় ও পাউবোর’র সূত্রে জানা গেছে, বুধবার খুলনা পওর বিভাগ-১ এর অধীন তেরখাদা পওর উপ-বিভাগের আওতাধীন দিঘলিয়া উপজেলার কেটলা স্লুইস গেটের দক্ষিন পার্শ্বে কোলা বাজারের উত্তর পার্শ্বে বেড়িবাঁধ সংলগ্ন বরোপিটে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা করে কতিপয় স্বার্থান্বেসী মহল। এ ঘটনায় স্থানীয় জনগনের মাঝে ক্ষোভ ও সামাজিক অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি পাউবো কর্তৃপক্ষ অবহিত হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ জারি করেন।
নোটিশপ্রাপ্তরা হচ্ছে- স্থানীয় গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের গফ্ফার শেখের পুত্র কেটলা মো. বুলু শেখ, কেটলা গ্রামের মৃত মকিম মোল্লার পুত্র মাসুদ মোল্লা ও একই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের পুত্র রাজু শেখ।
এ বিষয়ে পাউবো’র তেরখাদা পওর উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম রেজা বলেন, বাপাউবো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি সম্পত্তি এমতাবস্থায় বাপাউবো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি সম্পত্তি দখল/বিনষ্ট/সম্পদের প্রকৃতির পরিবর্তন সাধন করার কোন সুযোগ নেই। এ বিষয়ে ৩জনকে নোটিশ প্রদান করা হয়েছে। এ ধরণের অপতৎপরতা থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.