1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

রাজধানীর বাড্ডার নতুন বাজারে গুলিবিদ্ধ কিশোর ইমন (১৭) মারা গেছে। শনিবার ( ৩ আগস্ট) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গত ২০ জুলাই নতুন বাজার এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহতের বড় বোন সামিয়া আক্তার বলেন, আমার ছোট ছোট ভাই ইমন নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে কাজ করতো। গত ২০ জুলাই সে ওই হোটেলের সামনে গুলিবিদ্ধ হয়। আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।

তিনি আরও বলেন, আমরা বর্তমানে বাড্ডা এলাকাতে থাকি। আমাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চানপুর গ্রামে। আমার বাবার নাম মো. সেলিম আলী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে এ নিয়ে ৯৩ জন মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আটজনের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবার নিয়ে চলে গেছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর