1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালীটি ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস ট্রামিনালে এসে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল লতিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজবি আহমেদ দুলাল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী মিলন, প্রফেসার চন্দ্র মোহন সরকার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান , পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর