1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে ক্ষুদ্র ঋণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৭০ বার পঠিত
উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ কাজিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
২৬ জুন বুধবার দিনব্যাপী এই কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব। প্রশিক্ষণের বিষয় ছিল, বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচিত ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা, আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্ৰাম কমিটির দায়িত্ব ও কর্তব্য, সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনি পদক্ষেপ,  কর্মদল ও গ্ৰাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা।
দারিদ্র্য বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতরের বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা উল্লেখ করে সভায় সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। কর্মশালায় বিভিন্ন পেশাজীবীর ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর