প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ
কাজিপুরে ক্ষুদ্র ঋণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ কাজিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
২৬ জুন বুধবার দিনব্যাপী এই কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব। প্রশিক্ষণের বিষয় ছিল, বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচিত ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা, আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্ৰাম কমিটির দায়িত্ব ও কর্তব্য, সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনি পদক্ষেপ, কর্মদল ও গ্ৰাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা।
দারিদ্র্য বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতরের বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা উল্লেখ করে সভায় সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। কর্মশালায় বিভিন্ন পেশাজীবীর ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.