1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ওয়ারীতে আবাসিক ভবনে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযানে পুলিশ।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগের আওতাধীন বিভিন্ন আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ওয়ারী বি়ভাগের উপ পুলিশ কমিশনার ইকবাল হোসাইন নেতৃত্বে। আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন।

তিনি জানান বিডি টাইমস ২৪ ডট লাইফকে বলেন, অবহেলা, তাচ্ছিল্যও বিপদজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। অভিযানের শুরুতে তারা রেকিনং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। সেখানে রেস্টুরেন্টের ভেতরে কিচেন দেখা যায়। কিচেনের পাশে এক্সিট পথ থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। বেশ কিছু দিন আগে রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসে সরকারের বিভিন্ন দপ্তর। এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ঢাকা সিটি কর্রপোরেশন, রাজউক ও ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর