1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ, দুইজনের জেল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪২৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করেন।
এসময় দেলোয়ার হোসেন-(৫৩) ও রফিক মিয়া- (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের দু’জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া জানান, আশুগঞ্জে মেঘনা নদীতে  বালু উত্তোলনের কোন অনুমোদন নেই৷ অবৈধ ভাবে মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি ড্রেজার জব্দ ও দুইজনকে আটকের একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর