প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ, দুইজনের জেল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করেন।
এসময় দেলোয়ার হোসেন-(৫৩) ও রফিক মিয়া- (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের দু’জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া জানান, আশুগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলনের কোন অনুমোদন নেই৷ অবৈধ ভাবে মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলন করার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি ড্রেজার জব্দ ও দুইজনকে আটকের একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.