1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আগামী নির্বাচন এদেশ থেকে দুর্নীতি মুক্ত করার নির্বাচন-রুহুল আমিন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রধান অতিথি রুহুল আমিন বলেন, আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে।
এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি না। আমাদের অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা নাকি মানুষের কাছে জান্নাত বিক্রি করি, এ ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলে না। আমরা সবাই ন্যায় ও ইসলামপন্থী। সামনে যে নির্বাচন আসছে, এ নির্বাচন শহীদের রক্তের বদলা নেয়ার নির্বাচন, এদেশের পট পরিবর্তনের নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নির্বাচন, বাংলাদেশ থেকে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত হওয়ার নির্বাচন, আঠারো কোটি মানুষের হাতে কাজ তুলে দেয়ার নির্বাচন এবং মা-বোনদের অধিকার ছিনিয়ে নেয়ার নির্বাচন।  শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা আজিজুর রহমান। মহিলা সমাবেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর