প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
আগামী নির্বাচন এদেশ থেকে দুর্নীতি মুক্ত করার নির্বাচন-রুহুল আমিন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রধান অতিথি রুহুল আমিন বলেন, আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে।
এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি না। আমাদের অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা নাকি মানুষের কাছে জান্নাত বিক্রি করি, এ ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলে না। আমরা সবাই ন্যায় ও ইসলামপন্থী। সামনে যে নির্বাচন আসছে, এ নির্বাচন শহীদের রক্তের বদলা নেয়ার নির্বাচন, এদেশের পট পরিবর্তনের নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নির্বাচন, বাংলাদেশ থেকে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত হওয়ার নির্বাচন, আঠারো কোটি মানুষের হাতে কাজ তুলে দেয়ার নির্বাচন এবং মা-বোনদের অধিকার ছিনিয়ে নেয়ার নির্বাচন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা আজিজুর রহমান। মহিলা সমাবেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.