1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ও রোববার রাতে জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়া ও কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, অপু মিয়া-(২৪), আশরাফুল ইসলাম-(২২) ও গোলাম জিলানী- (২৩) । এ ঘটনায় নবীনগর ও কসবা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়ায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ অপু মিয়া নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে রোববার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও গোলাম জিলানীকে গ্রেপ্তার করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর