1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিব পুরে বিএনপির আনন্দ মিছিল

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

দীর্ঘ প্রতীক্ষা এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদস্য তাসভীর উল ইসলাম।

কমিটি ঘোষণার পর থেকে রাজিব পুরে মিষ্টি বিতরণ শুরু করে। সোমবার বাদ আসর আনন্দ মিছিলে মিছিলে মুখরিত করে রাজিবপুরের রাজপথ ।

পরে বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন রাজিব উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল,রাজিব পুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মন্ডল,মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান মাষ্টার ও উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন প্রমুখ।

জানাগেছে গত ২০১৬ সালে তাসভীর উল ইসলাম কে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট ত্রৈবার্ষিক কমিটি গঠিত হয়। চলতি বছর প্রায় ২ মাস আগে কেন্দ্র থেকে আকস্মিকভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর