1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পূনর্বহালের দাবি

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

আজ রবিবার (২২ ডিসেম্বর) পূর্বের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পূনর্বহালের দাবিতে কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে কুমিল্লা অঞ্চলিক নির্বাচন অফিসের গিয়ে শেষ হয়। এর আগে কুমিল্লা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন সংগঠনটি।

এসময় লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল চৌধুরী। পরে তিনি জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কে পূর্বের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পূনর্বহালের দাবিতে স্মারকলিপি দেন।

এসময় বি এন পির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরী বলেন, ১৯৮৬ সালে যে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা ছিলো,সেই এলাকা ভিত্তিতে আসন্ন নির্বাচন দিতে হবে। না হয় এই অঞ্চলের মানুষের লাশ উপর নির্বাচন করতে হবে নতুন কমিশনারকে। ২০০৮ সালে সাবেক নির্বাচন কমিশনার কুমিল্লা-৯ আসনকে বিএনপি নির্বাচনী এলাকায় হওয়া অন্যায় ভাবে পৃথক করেছে,আমরা ঐ আমলের সকল নির্বাচন কর্মকর্তা বিরুদ্ধে মামলা করবো।

তিনি আরো বলেন,বিগত ২০১৪ সালের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার নিয়ে হাইকোর্ট একটি রায় দেন, কিন্তু ঐ আসনের সাবেক মন্ত্রী লোটাস কামাল ক্ষমতা প্রভাব বিস্তার করে রায়টি স্থগিত করেন। এতে করে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করেন কমিশনার। আমরা নতুন নির্বাচন সংস্কার কমিটিকে বিষয়টি জানিয়েছি। আশা করি এই সমস্যাটি সমাধান হবে। অন্যথায় আমরা আরো বড় পরিসরে আন্দোলনে নামবো।

এসময় উপস্থিত ছিলেন, বি এন পির প্রতিষ্ঠা কালীন সদস্য ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বি এন পির আহবায়ক এডভোকেট আকতার হোসাইন, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, আমানউল্লাহ চেয়ারম্যান লালমাই উপজেলা বি এন পির আহবায়ক মাসুদ করিম, সেক্রেটারি ইউসুফ আলী মীর পিন্টু, লালমাই ও সদর দক্ষিণ উপজেলার সকল ইউনিয়ন বি এন পি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কুমিল্লার দক্ষিণের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর