1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এড. তারেকুর রউফ, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজীজ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে লাইসেন্স দেয়া হয়েছে। আমরা চাই ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর ৭ দফা দাবীর একটি স্মারক লিপি প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর