1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মঞ্চে উঠে রাহাত বললেন, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই গায়ক বিনা পারিশ্রমিকে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ মাতিয়েছেন। 

মঞ্চে ওঠার পরে উপস্থিত সংগীতপ্রেমীরা রাহাত ফতেহ আলী স্বাগত জানান। এরপর তিনি ভক্ত-অনুরাগীদের ভালোবাসার কথা জানান। মঞ্চে উঠেই কিংবদন্তী সংগীতশিল্পী বলেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’

এরপর এক এক করে সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন। স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুগ্ধ হয়ে ভক্তরা গান উপভোগ করেছেন।

যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিল।

জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।

প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর