1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে বই মেলা অনুষ্ঠিত

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে  বই মেলার দ্বিতীয় দিনে শনিবার বিকেলে প্রতিষ্ঠানের অডিটরিয়াম হলে বাবার চশমা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের লেখা প্রথম কাব্য গ্রন্থ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কবি সাংবাদিক সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক এ এইচ এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাইনুল সিকদার, তথ্য ও গবেষনা সম্পাদক শাহআলম সিকদার, সাহিত্য সম্পাদক স্বপন  সরকার, সিনিয়র শিক্ষক জি তারেক, সমাজ সেবক সবুজ মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বই মেলার আয়োজক কমিটি জানায়, ৬টি ষ্টলে বই মেলায় প্রচুর বই শোভা পাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও দুরদুরান্ত থেকে বই প্রেমিক লোকজন মেলায় আসছেন। অনেকেই নানা ধরনের বই কিনে নিচ্ছে। অনেক বইয়ের মাঝে স্থানীয় সাংবাদিক সরকার আব্দুল আলীমের বাবার চশমা বইটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অন্যের বইয়ের পাশাপাশি বাবার চশমা বই বিক্রি হচ্ছে। সমসাময়ি ৩৪টি কবিতা বইটিকে সমৃদ্ধ করেছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে। তিন দিন ব্যাপী বই মেলায় লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর