1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঘাটায় প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে, গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবের আয়োজনে ১৬ ই ডিসেম্বর সোমবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বোনারপাড়া হাকিমের মোড় প্রেসক্লাব কার্যালয়ে নতুন সদস্য যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদ খন্দকারের সভাপতিত্বে ও সাঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম, সাঘাটা উপজেলা বিএনপি আহবায়ক ও প্রেসক্লাব উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি উপদেষ্টা ও প্রেসক্লাব উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ – সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, সাঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ – সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি এস এম, মিজানুর রহমান মিজান, সাঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ – সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান বুলেন, সাঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ – সাধারণ সম্পাদক ও সিএনএন বাংলা টিভি ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি জাকির হোসেন লিটন, সাঘাটা প্রেসক্লাবের সহ – সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম বাংলা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি সুলতান আহম্মেদ, সাঘাটা প্রেসক্লাবের সহ – সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক প্রধান সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি আনছারুজ্জামান (রেজায়ান ইসলাম), সাঘাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মহাস্থান পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি রেজাউল করিম জুয়েল, সাঘাটা প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, সাঘাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির ফটোগ্রাফার আসাদুজ্জামান সুমন, সাঘাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, সাঘাটা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাপ্তাহিক গাইবান্ধার খবর পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি কবির হোসেন, সাঘাটা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক বজ্র শক্তি পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা সুমন, সাঘাটা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক মত প্রকাশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি সোহাগ মিয়া, সাঘাটা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও দেশ সেবা ও অপরাধ তালাশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, সাঘাটা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও আজকের দৈনিক পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি বাঁধন সরকার সাগর, সাঘাটা প্রেসক্লাবের সদস্য ও সন্ধ্যাবানী পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি পুটু মিয়া, সাঘাটা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান। নতুন সদস্য যোগদান করেন, মুক্তিযুদ্ধের চেতনা টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি এইচ এম এরশাদ, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি জাফর ইকবাল রানা। দৈনিক দেশবুলেটিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মাছিদুল ইসলাম। প্রেসক্লাবের সকল সদস্যদের মতামত শেষে সিদ্ধান্ত গ্রহিত হয়, এই শীতে গরিব অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর