1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারি গ্রেপ্তার, লুন্ঠিত টাকা উদ্ধার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মৌলভীপাড়ার একটি বহুতল বিশিষ্ট ভবনের ১১ তলার বাসা থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীফ আহমেদ প্রকাশ শরীফ-(১৭), সাইমুন-(১৮), ছাজিম হোসেন-(১৬), আমির হামজা প্রকাশ আলফি-(১৯), মাহিদুল ইসলাম প্রকাশ সিহাব-(১৮) ও মোঃ রায়হান-(১৫)।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার সময় মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারিরা শহরের কাউতলী এলাকার সজিবুর রহমান গাজি নামক এক ব্যক্তিকে ছোড়ার ভয় দেখিয়ে জিম্মি করে নিয়ে যায়। পরে পাশের একটি জেনারেটর রুমে নিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও  বিকাশে ১০ হাজার টাকা এনে ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। পরে সজিবুর রহমান গাজিকে ছেড়ে দেয়।
পরে সজিবুর রহমান গাজি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি টিভির ফুটেজের ভিত্তিতে ৬ ছিনতাইকারিকে গ্রেপ্তার করে ও তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর