1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিব পুরে মাছ চুরির মামলায় আজাদ খান গ্রেপ্তার  

রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আজাদ খা কে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর ) সকালে উপজেলার বটতলা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, (৭অক্টোবর) করা একটি চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাকে আটক করে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির ঘটনায় বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাত আসামী করা হয় আরও ৩০-৪০ জনকে। এ মামলায় রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক আজাদ খান কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এঘটনায় রাজিবপুর উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর